শেষ হলো বাংলাদেশ আইটি ট্যালেন্ট কনটেস্টের প্রথম ধাপ

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) সহযোগিতায় বাংলা বিজনেস
পার্টনারের (বিবিপি) জাপান কার্যালয় আয়োজিত 'বাংলাদেশ আইটি ট্যালেন্ট
কনটেস্ট'-এর প্রথম ধাপ (অনলাইন পরীক্ষা) শেষ হয়েছে। বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের ২২০ শিক্ষার্থী এতে উত্তীর্ণ হয়েছেন। প্রতিযোগিতায় প্রথম,
দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কামরুল
কাউনাইন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাব উদ্দিন ও বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ের মুফলে ইবনুন। নির্বাচিতরা ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের
পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তৃতীয় পর্যায়ে বিভিন্ন সমস্যার সমাধানের
পাশাপাশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে থাকবে সাক্ষাৎকারপর্
ব। আর চূড়ান্ত পর্বে
জাপানের চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রতিযোগীদের সাক্ষাৎকার
নেবেন। উত্তীর্ণদের মধ্যে সেরা ২০ জন পাবেন জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে
চাকরির সুযোগ।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment