তথ্যচিত্রে হাছন রাজা


হাছন রাজাকে নিয়ে এবার নির্মিত হচ্ছে তথ্যচিত্র। সরকারি অনুদানে নির্মিতব্য এ তথ্যচিত্রটি নির্মাণ করছেন বিবেশ রায়।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুদান অনুমোদন করে। মূলত হাছন রাজা একাডেমি স্থাপন শীর্ষক হাছন রাজার ওপর তথ্যাদি সংগ্রহ করে এ তথ্যচিত্র নির্মিত হবে।

নির্মাতা জানান, হাছন রাজার পূর্বপুরুষ থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত যথাসম্ভব বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হবে। তথ্যচিত্রটি নির্মাণের জন্য যশোর, কুলাউড়া, সিলেট, সুনামগঞ্জ, মধ্যনগর বাজার, বাদাঘাটসহ আরও বেশ কিছু জায়গায় যেতে হবে।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment