পাইরেট সফটওয়ার বিক্রি বন্ধে প্রচারাভিযান


পাইরেট সফটওয়ার বিক্রি বন্ধে প্রচারাভিযান শুরু করেছে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) ও কপিরাইট অফিস। সোমবার রাজধানীর আগারগাঁও এর বিসিএস কম্পিউটার সিটি ও এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের আইটি শপে এই প্রচারণা চালানো হয়।
 
অভিযানের নেতৃত্ব দেন কপিরাইট অফিসের নিবন্ধক মনজুর মোরশেদ চৌধুরী ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ।
এ বিষয়ে কপিরাইট অফিসের নিবন্ধক মনজুর মোরশেদ চৌধুরী বলেন, ‘কপিরাইট অফিসের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আইটি বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেন পাইরেট কোন জিনিস বিক্রি না করেন সে জন্য আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ বলেন, ‘কপিরাইট আইনের সঠিক প্রয়োগ হলে দেশে পাইরেট সফটওয়ার বিক্রি বন্ধ হবে। মানুষ তার কাজের প্রাপ্য সম্মান পাবে। ফলে উদ্ভাবকরা সৃষ্টিশীল কাজে আগ্রহী হবে।’
প্রচারাভিযানে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) ও কপিরাইট অফিস, বাংলাদেশের পক্ষ থেকে কপিরাইট আইন বিষয়ক একটি লিফলেট দেয়া হয়।
এর আগে রোববার বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) ও কপিরাইট অফিসের উদ্যোগে গুলশানে সফটাওয়্যার কপিরিাইট মেনে চলার জন্য রাজধানীতে একটি সেমিনার করা হয়। সেখানে প্রাথমিক পর্যায়ে করপোরেট এবং ব্যাবসায়িক পর্যায়ে নিবন্ধিত সফটওয়্যার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি এতে পিসি ও গোপনীয় তথ্যের নিরাপত্তার বিষয়ে আলোকপাত করা হয়।
ওই কর্মশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার কপিরাইট আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতায় কপিরাইট অফিসের পাশপাশি বেসরকারি ভাবে অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কপিরাইট বিশেষজ্ঞ মোহাম্মদ মনজুরুর রহমান, মাইক্রোসফটের বাংলাদেশ প্রতিনিধি পুবুডু বাসনায়াকে, বিজনেস সফটওয়ার অ্যালায়েন্সের কনসালটেন্ট ইফতেখার তাহের তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ওই কর্মশালায় ম্যাজিস্ট্রেট, জেলা দায়রা জজ, পাবলিক প্রসিকিউটর ও কপিরাইটের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment